Bengali - 36th BCS Preliminary Questions


রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা –
ক) উইলিয়াম কেরি
খ) গোলকনাথ শর্মা
গ) রামরাম বসু
ঘ) হরপ্রসাদ রায়
উত্তরঃ গ [36th BCS]

ইয়ংবেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
ক) বঙ্গদূত
খ) জ্ঞানান্বেষণ
গ) জ্ঞানাংকুর
ঘ) সংবাদ প্রভাকর
উত্তরঃ খ [36th BCS]

হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?
ক) অবকাশ রঞ্জিকা
খ) বিবিধার্য সংগ্রহ
গ) কাব্য প্রকাশ
ঘ) গ্রামবার্তা প্রকাশিকা
উত্তরঃ ঘ [36th BCS]

কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
ক) রিক্তের বেদন
খ) সর্বহারা
গ) আলেয়া
ঘ) কুহেলিকা
উত্তর:
[36th BCS]

কো
নটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
ক) ব্রজাঙ্গনা
খ) বিলাতের পত্র
গ) বীরাঙ্গনা
ঘ) হিমালয়
উত্তরঃ গ [36th BCS]

একখানি ছোট ক্ষেত আমি একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
ক) সোনার তরী
খ) চিত্রা
গ) মানসী
ঘ) বলাকা
উত্তরঃ ক [36th BCS]

আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা
?
ক) শামসুর রাহমান
খ) আল মাহমুদ
গ) আবুল ফজল
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ঘ [36th BCS]

কোনটি শওকত ওসমানের রচনা নয়?
ক) চৌরসন্ধি
খ) ক্রীতদাসের হাসি
গ) ভেজাল
ঘ) বনি আদম
উত্তরঃ গ [36th BCS]

কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক) ছায়ানট
খ) চক্রবাক
গ) রুদ্রমঙ্গল
ঘ) বালুচর
উত্তরঃ ঘ [36th BCS]

সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
ক) ১৯০৯ সালে
খ) ১৯১০ সালে
গ) ১৯১৪ সালে
ঘ) ১৯২১ সালে
উত্তরঃ গ [36th BCS]

মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক
ক) সুবচন নির্বাসনে
খ) রক্তাক্ত প্রান্তর
গ) নূরলদীনের সারা জীবন
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ ঘ [36th BCS]

কোনটি জসীমউদ্দীনের নাটক?
ক) রাখালী
খ) মাটির কান্না
গ) বেদের মেয়ে
ঘ) বোবা কাহিনী
উত্তরঃ গ [36th BCS]

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
ক) শ্রীচৈতন্যদেব
খ) শ্রীকৃষ্ণ
গ) আদিনাথ
ঘ) মনোহর দাশ
উত্তরঃ ক [36th BCS]

মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক) কবর
খ) চিঠি
গ) রক্তাক্ত প্রান্তর
ঘ) মুখরা রমণী বশীকরণ
উত্তরঃ ঘ [36th BCS]

কোনটি উপন্যাস নয়?
ক) দিবারাত্রির কাব্য
খ) হাঁসুলী বাঁকের উপকথা
গ) কবিতার কথা
ঘ) পথের পাঁচালী
উত্তরঃ গ [36th BCS]

বিষাদ-সিন্ধু’ একটি –
ক) গবেষণা গ্রন্থ
খ) ধর্মবিষয়ক প্রবন্ধ
গ) ইতিহাস আশ্রয়ী উপন্যাস
ঘ) আত্মজীবনী
উত্তরঃ গ [36th BCS]

মধ্যযুগের শেষ কৰি ভারতচন্
দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৭৫৬ সালে
খ) ১৭৫২ সালে
গ) ১৭৬০ সালে
ঘ) ১৭৬২ সালে
উত্তরঃ গ [36th BCS]

‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
ক) দৌলত কাজী
খ) মাগন ঠাকুর
গ) সাবিরিদ খান
ঘ) আলাওল
উত্তরঃ ঘ [36th BCS]

এন্টনি-ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের
রচয়িতা?
ক) কবিগান
খ) পুঁথি সাহিত্য
গ) নাথ সাহিত্য
ঘ) বৈষ্ণবপদ সাহিত্য
উত্তরঃ ক [36th BCS]

নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়
?
ক) চার ইয়ারী কথা
খ) পালামৌ
গ) দৃষ্টিপাত
ঘ) দেশে বিদেশে
উত্তরঃ ক [36th BCS]

নিচের যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি
ক) গণদেবতা
খ) পদ্মানদীর মাঝি
গ) সীতারাম
ঘ) পথের পাঁচালী
উত্তরঃ গ [36th BCS]

নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?
ক) হিহারী-বিনোদিনী
খ) নিখিলেস-বিমলা
গ) মধুসূদন-কুমুদিনী
ঘ) অমিত-লাবণ্য
উত্তরঃ খ [36th BCS]

নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি
) সভাসদ
শুভেচ্ছা
) ফলবান
) তন্বী
উত্তরঃ খ [36th BCS]

বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক) জনশ্রুতি
খ) অনমনীয়
গ) খাসমহল
ঘ) তপোবন
উত্তরঃ খ [36th BCS]

নিচের কোনটি বিশেষ্য পদ?
ক) জাত
খ) গৈরিক
গ) উদ্ধত
ঘ) গাম্ভীর্য
উত্তরঃ ঘ [36th BCS]

নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
ক) কল্যাণ
খ) প্রবণ
গ) নিক্কণ
ঘ) বিপণী
উত্তরঃ খ [36th BCS]

‘মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় –
ক) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না
গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
উত্তরঃ গ [36th BCS]

‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ক) ব + ন্‌ + ধ + ন্‌
খ) বন্‌ +ধন্‌
গ) ব + ন্ধ + ন
ঘ) বান্‌ + ধন্‌
উত্তরঃ খ [36th BCS]

‘Null and Void’ এর বাংলা পরিভাষা কি?
) বাতিল
) পালাবদল
) মামুলি
) নিরপেক্ষ
উত্তরঃ ক [36th BCS]

হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
) ইংরেজি + ফার্সি
) ইংরেজি + আরবি
) তুর্কি + আরবি
) ইংরেজি  + পর্তুগিজ
উত্তরঃ ক [36th BCS]

রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
) রবী +ইন্দ্র
) রবী +ঈন্দ্র
) রবি +ইন্দ্র
) রবি +ঈন্দ্র
উত্তরঃ গ [36th BCS]

এ যে আমাদের চেনা লোক’ – বাক্যে চেনা কোন পদ?
) বিশেষ্য
) অব্যয়
) ক্রিয়া
বিশেষণ
উত্তরঃ ঘ [36th BCS]

‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ –
ক) উৎকর্ষতা
খ) অপকর্ষ
গ) উৎকর্ষ
ঘ) অপকর্ষতা
উত্তরঃ গ [36th BCS]

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক) ৭ টি
খ) ৯ টি
গ) ১০ টি
ঘ) ৮ টি
উত্তরঃ ঘ [36th BCS]

‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক) জ + ঞ
খ) ঞ + গ
গ) ঞ + জ
ঘ) গ + ঞ
উত্তরঃ ক [36th BCS]

Comments

  1. Bee Portal registration is a simple and user-friendly process for farmers and beekeepers. Through this portal, users can access important information related to honey production and beekeeping schemes. It helps improve transparency and supports the growth of the beekeeping sector. A great initiative for strengthening rural livelihoods.

    ReplyDelete
  2. RNI registration is a crucial step for publishers to legally start newspapers or periodicals in India. It ensures authenticity, title verification, and regulatory compliance. For a smooth and hassle-free RNI Registration process, professional support from Agile Regulatory can save time and avoid common errors.

    ReplyDelete

Post a Comment

Popular Posts